আজ পেন বাংলাদেশের ওয়েবিনার

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:২৭

আজ পেন বাংলাদেশের আয়োজনে ‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে রাত ৯টায়। পেন বাংলাদেশের ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হবে। বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেবেন দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নজরুল কবীর ও দৈনিক জনকণ্ঠের সাহিত্য সম্পাদক মিলু শামস। — প্রেস বিজ্ঞপ্তি