বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএফডি কন্ট্রোলার জেনারেলের শ্রদ্ধা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:২৮

গত বুধবার ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) নবনিযুক্ত কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মো. নূরুল ইসলাম ৩২ নম্বর, ধানমন্ডিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার পরিবারের সব শহিদের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি