রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৩০

বীর মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবির

ইন্দুরকানীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবিরের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাড়েরহাটের জেপি নেতা মোকাররম হোসেন কবির (৭২) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকালে জানাজা নামাজের আগে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহম্মেদের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করে ইন্দুরকানী থানা পুলিশ। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, মরহুমের ভাই তফাজ্জল হোসেন ফরিদ প্রমুখ। পরে তাকে পাড়েরহাটের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুর কবির স্বপন, সদস্যসচিব শাহিন হাওলাদারসহ জেপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।