মাস্ক ব্যবহার না করায় ৮৭ জনকে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৫৪

অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবারও ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫টি মামলায় ৮৭ জনকে সাড়ে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দরিদ্রদের মধ্যে ১ হাজার ৬০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে মহানগরীর জনবহুল স্থানে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলার পাঁচটি উপজেলা এবং মহানগরের জজ কোর্ট এলাকা, সিএমএম আদালত এলাকা, বাহাদুর শাহ পার্ক, সচিবালয়, মতিঝিল শাপলা চত্বর, জিগাতলা, খিলক্ষেত, প্রেসক্লাব, যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  মাস্ক ব্যবহারে উত্সাহিত করতে ও জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হয়।