পাঁচ রুটে বিমানের ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৫৬

করোনার প্রাদুর্ভাব না কমায় আন্তর্জাতিক পাঁচ রুটে বিমানের ফ্লাইট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান সূত্র থেকে জানানো হয়েছে, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করে বিমান। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়াল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।