পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:২৯

পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজিরাবাজারের পূর্ব অংশ আলুবাজারে ছোট মসজিদের পাশে একটি আটতলা ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘ঐ ফ্লোরে একটি জুতার কারখানা আছে। আমাদের টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি বলেন, আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি লক্ষাধিক টাকার মালামাল রক্ষা করা গেছে।