জি কে শামীমের বিরুদ্ধে অর্থপাচার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:২৯

ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অর্থপাচার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী র্যাবের নায়েব সুবেদার মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করতে সময়ের আবেদন করলে আদালত ৩ ডিসেম্বর দিন ধার্য করে দেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলাম এই আদেশ দেন।

গত ১০ নভেম্বর জি কে শামীমসহ আট আসামির বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার অপর আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশান নিকেতনের নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র্যাব। সে সময় তার অফিস থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর পায় র?্যাব। এ ছাড়া সেখান থেকে মার্কিন ডলার, মদ ও অস্ত্র উদ্ধার করা হয়। পরে শামীমের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। এসব মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।