ইংরেজি প্রথমপত্র
এস. এম. সারাফুল ইসলাম
সহকারি শিক্ষক, ইংরেজি
শিরোমণি আলিম মাদরাসা, খুলনা
শিক্ষার্থী বন্ধুরা,তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ।বিশ্ব এক প্রাণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলে ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে।
আজ আমি তোমাদের সাথে Comparison of Adjectives (Degree) করার নিয়ম (পর্ব ১)সম্পর্কে আলোচনা করব।
Comparison of adjectives বা Degree বলতে adjective-এর বিভিন্ন রূপকে বোঝায়।
Comparison of adjectives বা Degree-কে তিন ভাগে ভাগ করা হয়েছে।
a) Positive Degree, b) Comparative Degree, c) Superlative Degree.
Positive Degree
একটি sentence-এ noun বা pronoun-এর গুণ, দোষ, অবস্থা প্রভৃতি বোঝাতে adjective-এর যেরূপ ব্যবহূত হয় তাকে Positive Degree বলে।
Example: Humayun Ahmedwas a talented writer.
Comparative Degree
দুটি noun বা pronoun-এর গুণ, দোষ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective-এর যে রূপ ব্যবহূত হয় তাকে Comparative Degree বলে।
Example: Sajid is taller than Borno.
Superlative Degree
Adjective-এর যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহূত হয় তাকে Superlative Degree বলে।
Example:Sakib Al Hasan is the best player in the cricket team.
Change of Degrees:
Superlative Degree থেকে Positive Degree-তে পরিবর্তন করার নিয়ম :
Rule 1
No other+ sentence-এ প্রদত্ত Superlative-এর পরের অংশ+verb+so/as+ Superlative degree-এর positive form+ as+ প্রদত্ত sentence- এর subject.
Superlative: Samiha is the smallest girl in the class.
Positive: No other girlin the class is as small as Samiha.
Rule 2
Superlative Degree-তে যদি one of the, all other, many other, most other,থাকে তবে Positive Degree করার নিয়ম:
Very few+ sentence-এ প্রদত্ত Superlative-এর পরের অংশ+ verb-এর plural form+ so/as+ Superlative degree-এর positive form+ as+ প্রদত্ত sentence-এর subject.
