টেলিভিশন হলো এমন একটি যন্ত্র যা থেকে একইসঙ্গে ছবি দেখা যায় এবং শব্দও শোনা যায়। বাংলায় একে ‘দূরদর্শন’ বলা হয়। ১৯২৬ সালের এই দিনে বিজ্ঞানী লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে ১৯৯৬ সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষজ্ঞদের মতানুসারে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে একুশ শতকে গোটা বিশ্বে টেলিভিশনকেই সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। দৈনন্দিন খবর জানতে ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশ্বের কোথায় কোন ঘটনা ঘটছে—সেগুলো টেলিভিশনের মাধ্যমে সহজেই সবাই দেখতে পারছে। বিভিন্ন ধরনের খেলা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার ফলে দর্শক বাসায় বা কর্মস্থলে বসেই তা উপভোগ করতে পারে।
আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ আবিষ্কার টেলিভিশন। মোবাইলফোন-ইন্টারনেটের এই যুগে শহরাঞ্চলে টেলিভিশনের ব্যবহার কিছুটা কমলেও গ্রামের মানুষের মনের খোরাক এই টেলিভিশনই জোগাচ্ছে।
সুকান্ত দাস
