চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরসহ চলনবিল অঞ্চলে চলছে আমন ধান কাটার উত্সব। ভালো ফলনের সঙ্গে বাজারে ধানের ভালো দাম থাকায় এবার লাভবান হবে বলে জানিয়েছে কৃষকরা। উপজেলার ছাইকোলার কৃষক আকতার হোসেন জানান, আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরাপুরি ধান কাটা শুরু হবে। কৃষক মতিউর রহমান জানান, এবার ধানের ফলন ভালো। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ জানান, বন্যায় আমন ধানের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে। কৃষক দামও ভালো পাচ্ছেন।
