লোহাগাড়ায় চলছে ধান কাটা

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৯

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় এবার উফশি ও হাইব্রিড দুই জাতের ধান চাষ বেড়েছে। উভয় জাতের আশানুরূপ ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। উপজেলা কৃষি বিভাগ জানায়, লোহাগাড়ায় এবার ১১ হাজার ৫৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। উপজেলার আধুনগরের কৃষক নাসির উদ্দিন জানান, তিনি তিন হেক্টর জমিতে হাইব্রিড জাতের আমন চাষ করেছেন। ফলনও খুব ভালো হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম জানান, এবারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে এবার কৃষকরা উফশি ও হাইব্রিড জাতের আমন চাষ করেছে।