স্বাস্থ্যকেন্দ্রের ভবন জরাজীর্ণ

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৯

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আর এ ভবনেই বারান্দায় চলে মাতৃস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিত্সক ও রোগীরা। বাঁশতৈল ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিলটন এবং আজগানা ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, দেড় যুগ ধরে এসব স্বাস্থ্যকেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বরাদ্দ পেলে ভবনগুলো দ্রুত নির্মাণ বা সংস্কার করা হবে।