লেপ তৈরিতে ব্যস্ত কারিগর

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২০

মাগুরা প্রতিনিধি

শীতের আগমনের সঙ্গে সঙ্গে মাগুরায় লেপ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন লেপ তৈরির কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। অন্য বছর কার্তিকের দিকে শীত পড়তে শুরু করলেও এ বছর বেশ আগেই শীতের আগমন ঘটায় চাহিদা বেড়েছে গরম কাপড়ের। সেই সঙ্গে স্থানীয়রা ছুটছেন লেপ তৈরি কারিগরদের কাছে। সরেজমিনে দেখা যায়, শহরের কলেজ রোডের এজি একাডেমি স্কুলের মার্কেটে কারিগররা লেপ তৈরি করছেন। লেপের কারিগর মনিরুল ইসলাম জানান, সাধারণত কার্তিক মাস থেকে মাঘ মাস পর্যন্ত লেপ তৈরির কাজ চলে। বর্তমানে দৈনিক আয় হচ্ছে ৭০০-৮০০ টাকা।