বালুবাহী নৌকা থেকে পড়ে মাঝির মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২১

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনের মগড়া নদে পড়ে তৌহিদ মিয়া (৫৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মগড়া নদের শহিদ আব্দুল কদ্দুছ সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নৌকার অন্য সাথিরা জানান, সকালে আমাদের বালুবাহী নৌকাটি শহিদ আব্দুল কদ্দুছ সেতুতে আটকে যায়। নৌকাটি ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ছোটানোর চেষ্টা করা হচ্ছিল। এক পর্যায়ে তৌহিদ নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক সান্ত্বনা সাহা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা জানান, আমি ঘটনাস্থলে আছি। নৌকাটি সরানোর জন্য কাজ করছে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট।