মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
মিরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা কারায় ১৬ জনকে ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার জিয়া সড়কে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এ সময়ে মিরপুর থানার এসআই আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিংকন বিশ্বাস জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনো প্রতিটি মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা মানব সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরুত্ব বজায় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
