ফুলবাড়ীতে ১৩ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে ১৩ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম (৩৭) নামে একজনকে আট করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম কাজীর মোড় থেকে তিনটি ব্যাগে তিন পোটলায় মোট ১৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সে ঐ ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।