ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে করোনা আক্রান্ত ৩০

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৩০ জন। ঢাকা থেকে আসা ১৫২টি রিপোর্টের মধ্যে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় দুই হাজার ৫৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। এছাড়া এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।