সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
২০২১-২২ অর্থবছরে সৈয়দপুরে লটারির মাধ্যমে ভিজিডি সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। উপজেলা পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, সভায় সুবিধাভোগী নির্বাচনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকৃত দুস্থ ও দরিদ্র মহিলা নির্বাচনের লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, ভিজিডি হচ্ছে বাংলাদেশ সরকারের সর্ববৃহত্ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি।
