তরুণ সমাজকে উত্পাদনে যুক্ত করলে এগিয়ে যাবে দেশ ................ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২২

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উত্পাদনের মধ্যে যুক্ত করলে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারর্সন তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার সকালে নাটোর আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনাসভা ও দোয়া-মহফিলে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে এসব কথা বলেন। বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, রফিক মাস্টার প্রমুখ।