দুই বিজ্ঞাপনে বন্যা-চুমকি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

 

সৈয়দ আপন আহসানের নির্দেশনায় এবারই প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ছোটপর্দার দুই প্রিয় মুখ বন্যা মির্জা ও ফারজানা চুমকী। আইএফআইসি ব্যাংকের নতুন সেবা ‘আমার অ্যাকাউন্ট’-এর প্রচারণার জন্য তারা দুজন আপন আহসানের নির্দেশনায় মডেল হয়েছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে দুটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। দুটি বিজ্ঞাপনে বন্যা মির্জা ও ফারজানা চুমকীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বলেন, ‘বন্যা এবং চুমকী দুজনই প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। এই দুটি বিজ্ঞাপনে অভিনয় ও সংলাপ দুটোই জরুরি ছিল। বন্যা ও চুমকী দুজনই খুব ভালো করেছে। আমি দুজনের কাজ নিয়েই আশাবাদী।’ সৈয়দ আপন আহসানের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘আপন ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। ইউনিট খুবই ভালো। সবকিছু মিলিয়ে পরিবেশ ছিল খুব চমত্কার। আপন ভাইয়ের নির্দেশনাও দারুণ উপভোগ করেছি। সবমিলিয়ে আমার কাছে এটাই মনে হয়েছে যে একটি পূর্ণ পেশাদার টিমে কাজ করেছি, যে কারণে কাজটিও ভালো হয়েছে। আমি খুব আশাবাদী নতুন বিজ্ঞাপনটি নিয়ে।’ ফারজানা চুমকী বলেন, ‘নির্মাতা হিসেবে আপন ভাই প্রতিষ্ঠিত একজন নির্মাতা। এই বিজ্ঞাপনে আমাকে একজন গৃহিণী হিসেবে দেখা যাবে। আপন ভাইয়ের কাজ বেশ গুছানো কাজ এবং বেশ পরিপাটি। যে কারণে কাজ করে বেশ ভালো লেগেছে।’