যাত্রাবাড়ীতে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:০৬

বিশেষ প্রতিনিধি

যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। আটককৃতরা হলেন হারুন অর রশিদ, রুবেল খান, রেজাউল করিম ও কাউছার হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।