ইত্তেফাক রিপোর্ট
সাভারে মাস্ক না পরার অপরাধে ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহফুজ। এ সময় মোট ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, সাভার উপজেলার কয়েকটি বাজার ও জনবহুল স্থানে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে সচেতন করার পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
