চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার, গ্রেফতার ৭

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:০৮

বিশেষ প্রতিনিধি

মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে র্যাব ২৭৫টি মোবাইল ফোনসেটসহ চোর ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃরা হলেন—আব্দুল জলিল, কলিমুল্ল্যা, কাওসার আহমেদ তানভীর, সোহাগ ঢালী, হূদয় হোসেন, নিরব হোসেন ও রনি। গতকাল র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে নগদ সাড়ে ২২ হাজার টাকাসহ বিভিন্ন ব্রান্ডের ফোনসেট উদ্ধার করা হয়। ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল অল্প দামে কিনে নিয়ে পল্লবী এলাকায় বিক্রি করছিল।