আজ (শনিবার) বেলা ১১টায় লালমাটিয়াস্থ জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং জেলা সভাপতি (ব্রাহ্মণবাড়িয়া) মরহুম জামিলুল হক বকুল, সহসাধারণ সম্পাদ মরহুম সৈয়দ নাজমুল আলম ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) মরহুম সৈয়দ আবদুল্লাহ আল ফাহাদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সব দলীয় নেতা ও কর্মী এবং তার শুভানুধ্যায়ী ও স্বজনদের উপস্থিত থাকার জন্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
