ইউরোপিয়ান সেরা নারী ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন সোনিয়া

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:১০

ইউরোপিয়ান ওমেন ইন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ডের সিভিল

ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে ২০২০ সালের সেরা ইঞ্জিনিয়ার হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি কন্যা সোনিয়া হাসান। এ বিষয়ে সোনিয়া হাসান বলেন, ভাবতে খুবই ভালো লাগছে একজন বাংলাদেশি হিসেবে লন্ডনে এসে সেরা নারী ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছি। এশীয় বংশোদ্ভূতদের  প্রথম এই অ্যাওয়ার্ডপ্রাপ্তি নিঃসন্দেহে আমার জন্য এবং আমার দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

ইঞ্জিনিয়ার আবুল কাসেম ও মাহমুদা বিলকিসের চার সন্তানের মধ্যে সোনিয়া হাসান তৃতীয়। সোনিয়া হাসান রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ২০১৪ সালে তিনি তার স্বামী ড. ইফতেখার জামানের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। —প্রেস বিজ্ঞপ্তি