জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং শেখ হেলাল উদ্দীন এমপি, সেখ সালাউদ্দীন জুয়েল এমপি ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নগরীর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে মহানগরীসহ জেলার প্রত্যেকটি মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বাগেরহাট প্রতিনিধি জানান, শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমাবাদ জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শহরের কোর্ট মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাজিয়া নাসেরের মৃত্যু হয়।
