আল-কায়েদা নেতা জাওয়াহিরির মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০০:৪৬

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষনেতা আয়মান আল জাওয়াহিরি মারা গেছেন। গতকাল শুক্রবার পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটেনের ডেইলি মেইল অনলাইন এ তথ্য জানিয়েছে। তাকে শেষবার দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল কায়েদা হামলার বর্ষপূর্তি উপলক্ষে চলতি মাসের প্রথম দিকে প্রকাশিত একটি ভিডিও বার্তায়। আল-কায়েদার হয়ে কাজ করা এক অনুবাদক জানিয়েছেন, গত সপ্তাহে গজনীতে মারা গেছেন জওয়াহিরি। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে। তেমন কোনো চিকিত্সাও হয়নি আল-কায়েদা প্রধানের। এ ব্যাপারে অবশ্য আল-কায়েদার কোনো বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি। যদিও আরব নিউজ জানিয়েছে, এক মাস আগে প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে।