যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা, হামলাকারী পলাতক

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৯:৫৭

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি শপিং মলে বন্দুক হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের এই হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।  

 মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়  , ওয়াওয়াটোসার শপিং মলে  হামলা চালানোর পর হামলাকারী পালিয়েছে। তাকে আটক করার চেষ্টা করা হচ্ছে।  

 উইসকনসের ওয়াওয়াটোসার পুলিশ প্রধান ব্যারি ওয়েবার একটি বিবৃতিতে বলেন, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানর আগেই হামলাকারী পালিয়েচ যায়। এই ঘটনায় সাতজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ওয়াওয়াটোসার মেয়র ডেনিস ম্যাকব্রাইড হামলা প্রসঙ্গে বলেন, এই শহরে ৪৭ হাজার মানুষের বাস । ওই মলে প্রতিদিনই অনেক বাসিন্দা যান।  ফলে এই হামলায় অনেক বড়ো ক্ষতি হতে পারতো। 

ইত্তেফাক/এআর