প্রার্থীর নাম ‘করোনা’, বিড়ম্বনায় বিজেপি

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১০:১৮

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস।   কিন্তু এমন যদি হয়, নির্বাচনের প্রচারে এসে প্রার্থী হাতজোড় করে বলছেন, ‘আমার নাম করোনা। আমাকে ভোট দিন’। কিংবা নির্বাচনী  পোস্টারে লেখা, করোনাকে ভোট দিন’‌।

শুনতে অবাক লাগলেও ভারের কেরালায় পৌরসভা ভোটে এক বিজেপি প্রার্থীর নাম সত্যিই করোনা। ২৪ বছর বয়সি ওই নারীর নাম করোনা থমাস। 
 জানা গেছে,  আগামী মাসে আয়োজিত দক্ষিণ কেরালার কোল্লাম পৌরসভা নির্বাচনে মাথিলিল ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। এখন চলছে নির্বাচনী প্রচার। আর সেকারণেই শিরোনামে উঠে এসেছেন করোনা থমাস।

কিন্তু কেন এই নাম?‌ এ নিয়ে এক সাক্ষাতকারে ওই নারী  জানান, ছোটবেলায় এই নাম রেখেছিলেন তাঁর বাবা। ছেলে এবং মেয়ে উভয়েরই পরিচিত নাম রাখতে চাননি। তাই ছেলের নাম রেখেছিলেন কোরাল এবং মেয়ের নাম রেখেছিলেন করোনা।  

সংক্রমণের শুরুর দিকে কিছুটা অস্বস্তিতে পড়লেও ওই তরুণী জানান, এখন আর নামের জন্য তেমন অসুবিধা হয় না। যদিও করোনা থমার তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অক্টোবর মাসে এই অবস্থায় শিশুকন্যার জন্ম দিয়েছিলেন।   তবে এবার তার সামনে আরো বড়ো পরীক্ষা।

করোনা থমাস জানান, ‌বিয়ের আগে আমি রাজনীতি সম্পর্কে তেমন কিছু বুঝতাম না। কিন্তু আমার স্বামী সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। আমিও তাই রাজনীতির আঙিনায় প্রবেশ করি।’’‌‌ আগামী নির্বাচনে আমি জয়ের ব্যাপারেও আশাবাদী । 

ইত্তেফাক/এআর