সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাউস্ত পাড়ায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চারটি গাঁজার গাছসহ অঞ্জনা উরাঁও (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার স্বামীর নাম সহাদেব উরাঁও।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, নিজ বাড়ির আঙিনার মধ্যে তারা গাঁজা চাষ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সহাদেবের স্ত্রী রঞ্জনাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ডালপালাসহ চারটি গাছের আনুমানিক ওজন ৪০ কেজি।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর
