নন্দিত কবি ভাগ্যধন বড়ুয়ার ৫০তম জন্মদিন ছিল গত ১৫ জানুয়ারি। এদিন ছোটকাগজ ‘খড়িমাটি’র আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে কথামালা কবিতা ও আড্ডায় কবির জন্মদিন উদযাপন করা হয়। এতে চট্টগ্রামের শিল্প-সাহিত্যের বিশিষ্টজন ও সংগঠনসমূহ কবিকে শুভেচ্ছা জানায়। ভাগ্যধন বড়ুয়ার কবিতা আবৃত্তিতে ছিলেন দেশের নন্দিত আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানে কবির স্বজন সুহূদ শুভানুধ্যায়ী ও সংস্কৃতিজনদের আমন্ত্রণ জানান খড়িমাটির সম্পাদক মনিরুর মনির। উল্লেখ্য, কবি ভাগ্যধন বড়ুয়া জন্মগ্রহণ করেন কক্সবাজার জেলার চকরিয়া থানার বিনামারা গ্রামে। এরইমধ্যে তার বেশকিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ অপর পৃষ্ঠার বৃত্তান্ত, নদীর নিজস্ব ঘ্রাণ প্রভৃতি। মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি অনুষ্ঠানটিতে আরো আকর্ষণীয় করে তোলো। অনুষ্ঠানে আগত অতিথিরা মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠানটি উপভোগ করেন।
