বিনোদন রিপোর্ট
এর আগে মাহী অভিনীত পোড়ামন-এর সিক্যুয়েল থেকেই মাহীর জায়গায় জাজ মাল্টিমিডিয়া অভিষিক্ত করেন পূজা চেরিকে। তাই জাজের বাইরে নিজের একার যুদ্ধে প্রমাণ করতেই গত প্রায় ২ বছর লড়ছেন।
তবে সম্প্রতি যে বিষয়টি বেশি আলোচনায় এসেছে তা হলো জাজ মাল্টিমিডিয়া তাদের অগ্নি ছবিটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছেন। যেটির পুরোনো সিক্যুয়েলে কাজ করেছেন মাহিয়া মাহী। তাই আবারো মাহীকে নেওয়া হবে কি-না, সেই প্রসঙ্গ এলে তা নিয়ে মাহী নিজেও বিশ্বাস রাখছেন না। তবে এখনই যেহেতু অফিসিয়ালি জাজ তাদের এই নায়িকানির্ভর চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে কে কাজ করবেন তা ঘোষণা করেননি। তাই অনেকই দুয়ে দুয়ে চার হিসেব করে পূজাকেই ভাবছেন।
পূজার সরল মন্তব্য, ভালো চরিত্র পেলে অবম্যই কাজ করবো। আর আব্দুল আজিজ বা জাজ আমার অভিভাবক। তাই তাদের এই ছবি অফার পেলে না করার তো কোনো প্রশ্ন আসে না।’
