উচ্চমাধ্যমিক পড়াশোনা:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:১৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মিহির রঞ্জন তালুকদার

প্রভাষক

বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট

ুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছ। দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সে জন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি পত্রিকায় প্রকাশিত লেখাগুলো নিয়মিত অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোনো প্রশ্ন/সমস্যা থাকলে তোমরা ই-মেইল-[email protected] করতে পারো। সমাধান করার প্রচেষ্টা করবো। আজ প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

 

গতকালের পর

১০। ক্রায়োসার্জারি কী?

গ্রিক শব্দ ‘ক্রায়ো’ (বরফের মতো ঠাণ্ডা) এবং ‘সার্জারি’(হাতের কাজ) শব্দ দু‘টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে। সুতরাং ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিত্সা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় (-৪১০) শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়।

১১। বায়োমেট্ট্রিক্স ও বায়োইনফরমেটিক্স কী?

গ্রিক শব্দ bio (Life) ও metric (to measure) থেকে উত্পত্তি হয়েছে বায়োমেট্টিক্স। সুতরাং বায়োমেট্ট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি।

আবার বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বলা হয় বায়োইনফরমেটিক্স।

১২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA

( Deoxyribo nucleic acid) পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।

১৩। ন্যানো টেকনোলজি কী?

Nano শব্দটি গ্রিক শব্দ Nanos থেকে এসেছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরি ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণি) কিন্তু এখানে এটি মাপের একক হিসেবে ব্যবহূত হয়েছে। অর্থাত্ ন্যানো টেকনোলজি হলো পারমানবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুচারুভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

(১ ন্যানো মিটার=১০-৯ মিটার)

১৪। হ্যাকিং কী?

প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওর্য়াকের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়। বর্তমানে তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায় যেমন- হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার।