এসএসসি পরীক্ষা:Comparison of Adjectives (Degree) করার নিয়ম

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:১৬

ইংরেজি প্রথমপত্র

এস. এম. সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক, ইংরেজি

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। বিশ্ব এক প্রাণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলে ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে।

গতকালের পর

Rule-2

Comparative Degree-তে শুধু than দ্বারা দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে Positive Degree করার নিয়ম:

বাক্যে Than- এর পরের অংশ + verb+ not+ so/as+ Comparative degree-এর Positive রূপ+ as+ মূল sentence-এর subject.

Comparative: Aman is stronger than Rihan.

Positive: Rihan is not as strong as Aman.

Comparative: Lisa is taller than Raisa.

Positive: Raisa is not as tall as Lisa.

Rule-3

Comparative Degree- তে than most other/than few other থাকলে Positive Degree-তে পরিবর্তন করার নিয়ম:

Very few+ Sentence-এ most other/few other-এর পরের অংশ+verb-এর plural form+ so/as+ Comparative degree-এর Positive রূপ+ as+ মূল sentence-এর subject.

Comparative: Adil is more intelligent than most other students in the academy.

Positive: Very few students in the academy are as intelligent as Adil.

Rule 4

Comparative Degree-তে No less/not less থাকলে Positive Degree-তে পরিবর্তন করার নিয়ম:

No less/not less উঠে গিয়ে সে স্থানে as বসে এবং than উঠে গিয়ে সে স্থানে as বসে, বাক্যের বাকি সবকিছু অপরিবর্তিত থাকে।

Comparative: Karim is no less active than Rahim.

Positive: Karim as active as Rahim.

Comparative: Ria is not less intelligent than Dia.

Positive: Ria is as intelligent as Dia.

Rule 5

Comparative Degree-তে যদি No sooner had… than থাকে, তবে Positive Degree-তে পরিবর্তন করার নিয়ম:

No sooner had উঠে গিয়ে as soon as+ subject+ verb-এর past form+ than-এর পূর্বের অংশ+ than উঠে গিয়ে কমা বসে+ বাক্যের বাকি অংশ।

Comparative: No sooner had he listened to it than he started laughing.

Positive: As soon as he listened to it, he started laughing.