দুই বন্ধু একটি দোকানে জানালার পাশে বসে চা খেতে খেতে গল্প করছে—
: একটা ভীষণ ব্যাপার জানিস নাকি?
: কী
: ওই যে বনটা দেখছিস, ওখানে কমপক্ষে ১০০টি বাঘ আছে!
: ধুর ব্যাটা, একশটা বাঘ তো সুন্দরবনেও নাই।
: ১০০টা না হলেও ৫০টা আছে।
: আরে যাহ, ৫০টা বাঘ কি চাট্টিখানিক কথা নাকি!
: কী বলিস! না হলেও ১০টা বাঘ আছেই। এর চাইতে কমাতে পারব না!
: এই ব্যাটা, ১০টা বাঘ থাকতে কত বড় জায়গা লাগে জানিস!
: তুই যাই বলিস ১টা বাঘ অন্তত আছেই!
: শোন, বাঘ থাকলে গর্জন শোনা যেত। কেউ না কেউ দেখতই।
: তাহলে খচমচ শব্দ করল কীসে!
সংগ্রহ: মুরাদ শেখ
