মুহম্মদ আনিসুল হক
২২ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার :রবি ও বৃহস্পতি। শুভ রত্ন :পোখরাজ ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। সকলের সঙ্গে সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদে জড়ানো ঠিক হবে না। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। চলাফেরায় সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উত্তেজনা পরিহার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। মাথাব্যথায় ভুগতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। বক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
