তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২০:৩৮

 

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও ৯টায় প্রচারিত হবে তুর্কি ধারাবাহিক নাটক ‘ফেরিহা’।  মেহমেত, ফেরিহা আর ওমের এই তিন ছেলেমেয়েকে নিয়ে রিযা ও যেহরার সংসার। একটা বিলাসবহুল এপার্টমেন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে পুরো পরিবার। সমাজের নিচুস্তরের স্বপ্নাতুর মানুষের জীবনকে ঘিরে নির্মিত তুরস্কের জনপ্রিয় এই সিরিয়াল। এক পরিশ্রমী, সত্ ও নিষ্ঠাবান গৃহকর্মীর গর্ভে জন্ম নেয় সিরিয়ালের নাম চরিত্র ফেরিহা। এই গল্পের নাম ভূমিকায় নায়িকা ফেরিহা থাকলেও কোথাও না কোথাও এ যেন তার মা যেহরার গল্প। এক অভিনব নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যাবে এই সিরিয়ালের এক একটি পর্ব।