রবিশস্য চাষে ঝুঁকছে আত্রাইয়ের কৃষক

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:২৫

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে পরপর দুই বার বন্যা কৃষকদের আমন চাষের স্বপ্ন ম্লান করে দিয়েছে। আর তাই এলাকার কৃষকেরা আমন হারিয়ে এবার ঝুঁকেছেন রবিশস্য চাষের দিকে। উপজেলার বওলা গ্রামের আলী আহমদ বলেন, এবার আমরা অধিক হারে আলু ও ভুট্টা চাষ করছি। যেহেতু ভুট্টা উত্পাদনে খরচ কম অথচ লাভ বেশি, তাই ভুট্টা চাষেই অধিক ঝুঁকে পড়েছি। আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন বলেন, কৃষকরা বীজ কিনে যেন প্রতারিত না হন এজন্য মনিটরিং করা হচ্ছে। এছাড়াও অল্প খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা যেন রবিশস্য উত্পাদন করতে পারেন, সেজন্য বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।