অভয়নগর (যশোর) সংবাদদাতা
অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কের পাশে রেলওয়ের অব্যবহূত জায়গায় গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ফলে সড়কটি দিয়ে চলতে দুর্গন্ধে পথচারীদের বিপাকে পড়তে হচ্ছে। গত তিন/চার বছর যাবত্ স্থানটিতে নওয়াপাড়া পৌর এলাকার সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। স্থানীয় জাহাঙ্গীর বলেন, ময়লার ভাগাড় একটি নির্দিষ্ট স্থান ও লোকালয় থেকে দূরত্বে স্থাপন করার কথা থাকলেও বছরের পর বছর লোকালয়ে ময়লা ফেলা হচ্ছে। আমরা এলাকাবাসী এর থেকে পরিত্রাণ চাই। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ বলেন, পৌরসভার আওতায় উপযুক্ত স্থান তৈরি না থাকায় আপাতত উল্লেখিত স্থানে ময়লা ফেলা হচ্ছে।
