তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে খোলা ট্রাকে বালু বহন করা হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। ভুক্তভোগী ভ্যানচালক নাহিদ হোসেন, কলেজ শিক্ষার্থী ছোটন আহমেদ, পথচারী খয়বার উদ্দিনসহ অনেকে বলেন, একটি ট্রাকেও ত্রিপল ব্যবহার করা হয় না। এ কারণে বালু উড়ে গায়ে লাগে, অনেক সময় চোখ-মুখে ঢুকে পড়ে। মুদি দোকানি মজনু পারভেজ ও হোটেল ব্যবসায়ী আবু সাইদ জানান, ঢাকনা ছাড়া ট্রাকে বালু বহন করায় উড়ে দোকান ও হোটেলের ভেতরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, বালু বহনকারী ট্রাক-পিকআপে ত্রিপল ব্যবহার না করলে ব্যবস্থা নেওয়া হবে।
