চাটমোহর (পাবনা) সংবাদদাতা : চাটমোহরে ঘন কুয়াশা, বৃষ্টি আর হিমেল বাতাস শীতের আগাম বার্তা দিচ্ছে এই হেমন্তে। শুক্রবার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে বৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকেই ছিল ঘন কুয়াশায় ঢাকা। সূর্যের দেখা মেলেনি সকাল ১১টা পর্যন্ত। সঙ্গে ছিল হিমেল বাতাস। কুয়াশার কারণে যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। সন্ধ্যার পর শীতের কারণে গরম কাপড় গায়ে জড়িয়েছে মানুষ।