লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শুক্রবার রাতে মাইক্রোবাসে করে ইয়াবা পাচারকালে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা কুমিল্লার হোমনা মনিপুর পতেরকান্দি এলাকার মৃত আবদুল খালেক মিয়ার ছেলে বিল্লাল হোসেন। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
