চন্দনাইশ ও নকলায় দণ্ডাদেশপ্রাপ্ত ছয় আসামি গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:২৯

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে শনিবার পৃথক অভিযান চালিয়ে পাঁচ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনু মিয়া, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবু ছৈয়দ ও ইকবাল হোসেন। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

নকলা (শেরপুর) সংবাদদাতা জানান, নকলায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—নিলয় পারভেজ, সুমন মিয়া ও বাবুল মিয়া। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।