লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন, বালু তোলার পাইপ ও ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে পদুয়া বনবিভাগ। শনিবার সকালে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা মধু ফকির এলাকায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন, বালু তোলার পাইপ ও ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা রজু করা হয়েছে।
