মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে আন্তঃজেলা মলম পার্টি চক্রের ছয় সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকর মির্জাপুরের বাইপাস এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মালম পার্টি চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন কৌশলে ফেরিওয়ালা সেজে আচার, চাটনি ও লজেন্সের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে বিক্রি করে যাত্রীদের অচেতন করে নগদ টাকাসহ মালামাল লুটে নিত। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
