পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নিখোঁজ ব্যক্তি দুলাল চন্দ্র দুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে লাশ লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবীনগর গ্রামের মৃত দুলাল চন্দ্র দুলু। পরদিন শুক্রবার ভারতীয় সীমান্তসংলগ্ন সানিয়াজান নদীতে দুলুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হলে পাটগ্রাম থানা পুলিশ ও বিজিবি নদী থেকে রাতে লাশ উদ্ধার করে। স্থানীয়দের মতে দুলাল চন্দ্র দুলু দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন।
