মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঐ শিশুকে (৫) ময়মনসিংহ-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে মুক্তাগাছা শহরের ফরেস্ট অফিস মোড় থেকে উদ্ধার করা হয়। ঐদিন সকালে সে নিখোঁজ হয়।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি ঐ এলাকায় শিশুকে এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে মুক্তাগাছা থানার টিম ৯৯৯ এ নিয়োজিত এএসআই জাহাঙ্গীর ও এএসআই কামরুল শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অভিভাবকদের খোঁজাখুঁজি করে রাতে শিশুর মা ফালানী বেগমের কোলে ফিরিয়ে দেন।
