স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় শুক্রবার থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬৪৭ এবং মৃত্যু বেড়ে দাঁড়াল ২৫৬ জনে। শনিবার পর্যন্ত নতুন করে রংপুরে ২৭, দিনাজপুরে ১৭, গাইবান্ধায় চার, পঞ্চগড়ে এক এবং কুড়িগ্রাম জেলায় এক জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
