গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবা ও ১২০ পিস ফেনসিডিলসহ আট জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সাহেবগঞ্জের কাটা নামক স্থান থেকে দুই বাসে তল্লাশি চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ তিন জন আটক করা হয়। এছাড়া উপজেলার চন্ডিপুর ও হাতিয়াদহ গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, আটক আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
