মহালছড়িতে কঠিন চীবর দানোত্সব

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৩২

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

মহালছড়ির বাইন্দকপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কঠিন চীবর দানোত্সব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা আয়োজনে এ উত্সব অনুষ্ঠিত হয়। বৌদ্ধদের মতে, পৃথিবীর সকল প্রকার দান একত্র করলে তার যে ফল তা একখানি চীবর দানের ফলের ষোলো ভাগের এক ভাগও নয়। তাই বৌদ্ধদের জন্য চীবর দানের গুরুত্ব অপরিসীম।